এবার কি বিজেপির পথে শিখা-রোহন?
দি নিউজ লায়নঃ এবার কি বিজেপির পথে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির পরিবার। সাম্প্রতিক পদক্ষেপে জল্পনা তীব্র হয়েছে। জানা গিয়েছে, আগামী বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গেও কথা বলতে পারেন তাঁরা। সোমেন মিত্রর মৃত্যুর পর কংগ্রেসের সঙ্গে এতদিনের সম্পর্কের সুতো কোথায় আলগা হয়ে গেল? তাহলে কি তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন? প্রশ্ন ঘনিয়েছে ভোটমুখী রাজনীতিতে।
অন্যদিকে, গতকাল এ শুভেন্দু অধিকারী এসেছিলেন সোমেন মিত্রের বাড়িতে। সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রকে বিজেপিতে যোগদান ও চোরঙ্গী থেকে টিকিট দেবার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তবে এখনই দলবদলের প্রসঙ্গে খোলসা করে কিছু বলেননি তাঁরা। তবে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক একেবারে যে তিক্ততার দিকে চলে গিয়েছে তা জানিয়েছেন।

Post a Comment